Main Menu

জৈন্তাপুর সীমান্তে কয়লা শ্রমিকের লাশ উদ্ধার

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল বাঘছড়া হতে এক কয়লা শ্রমিকের লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ৷
নিহত মোঃ অাবু বক্কর (৩২) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রঘাপ্রতিপুর গ্রামের মোঃ অাব্দুল হামিদের ছেলে ৷ তার স্ত্রী, ৫ ও ৭ বছরের দুই মেয়ে রয়েছে ৷
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, অবৈধ ভাবে ভারতের উখিয়াং থানার কেলেরিয়া কয়লা খনিতে দালালদের মাধ্যমে প্রবেশ করে দীর্ঘদিন হতে কয়লা শ্রমিকের কাজ করে অাসছে আবু বক্কর ৷ গত ২২ জুলাই হঠাৎ করে খনি ধ্বসে তার মৃত্যু হয় ৷ লাশ উদ্ধার করে সঙ্গীয় শ্রমিকরা রাতে বাংলাদেশ সীমান্তের জৈন্তাপুর উপজেলার লালাখাল বাঘছড়া এলাকার ১৩০৩ নং অার্ন্তজাতিক পিলারের ৪ শত গজ ভিতরে রেখে স্বজনদের কাছে সংবাদ দেন ৷ সংবাদ পেয়ে স্বজনরা মঙ্গলবার সকাল ১১টায় জৈন্তাপুর মডেল থানা এবং লালাখাল বিজিবির সহায়তায় সীমান্ত হতে লাশ উদ্ধার করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে অাসে ৷
৪১ বিজিবির লালাখাল ক্যাস্প কমান্ডার নায়েক সুবেদার খলিল জানান নিহতের স্বজনরা বিষয়টি অামাদের অবহিত করলে অামরা জৈন্তাপুর থানা পুলিশকে নিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় লাশটি উদ্ধার করে থানা পুলিশের হাতে তুলে দেই।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ খান মো. মইনুল জাকির জানান নিহতের স্বজনদের সংবাদের ভিত্তিত্বে ৪১ বিজিবির সহায়তায় সীমান্ত হতে নিহত অাবু বক্করের লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে অধিকতর তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এব্যাপারে পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed