Main Menu

আরিফের পক্ষে মাঠে নেমেছে কেন্দ্রীয় মহিলাদল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে ধানের শীষের সমর্থনে এবার মাঠে নেমেছে কেন্দ্রীয় মহিলা দল নেতৃবৃন্দ। রবিবার (২২ জুলাই) মহিলা দলের নেত্রীদের সাথে নিয়ে নগরীতে প্রচারণায় নামে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

নগরীর বন্দরবাজার থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরুর পর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে তা সমাপ্ত হয়।

গণসংযোগকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদিকা সাবেক এমপি রাশেদা বেগম হীরা, বিএনপির কেন্দ্রীয় সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদিকা সাবেক এমপি নেওয়াজ হালিমা আরলি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ইয়াসমিন আরা হক, সাবেক এমপি শাম্মী আক্তার, সিলেট মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী।

তাদের সাথে ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রকিব রিগান, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক, মহানগর সহ-সভাপতি আব্দুল হাসিব ও তানভীর আহমদ চৌধুরী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন প্রমুখ।

গণসংযোগকালে নেত্রীবৃন্দ বলেন- সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে উন্নয়ন ও সুশাসনের প্রতীক ধানের শীষকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে ধানের শীষের বিজয় হবে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সফলতার অংশ।

নেতৃবৃন্দ- সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানান।

Share





Related News

Comments are Closed