Main Menu

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ভাতিজিসহ চারজন নিহত হয়েছে। রবিবার (২২ জুলাই) বিকেলে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রতিমন্ত্রী পলকের খালাতো ভাই গোলাম কিবরিয়ার মেয়ে খাদিজাতুল কোবরা কেয়া (৩০), তার মেয়ে রাইসা খাতুন (৬), ছেলে আহনাফ (৫), মাইক্রোচালক মো. পলক।

জানা যায়, আত্মীয়ের জানাযা শেষ করে মাইক্রোবাসে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন কেয়া ও তার পরিবার। পথিমধ্যে উপজেলার মাটিকাটা ব্রিজের কাছে পৌঁছালে রাজশাহীগামী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই কেয়া ও তার মেয়ে রাইসা মারা যায়।

পরে গুরুতর আহত অবস্থায় ছেলে আহনাফ ও গাড়িচালক পলককে হাসপাতালে আনা হলে, তাদের মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় কেয়ার স্বামী চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী পরিচালক আলমগীর হোসেন গুরুতর আহত হন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

গোদাগাড়ী থানার এসআই আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে।

Share





Related News

Comments are Closed