সিলেটে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আরিফ আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মখলিছুর রহমান কামরানের সমর্থকদের হামলার শিকার হয়েছেন দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র আলোকচিত্রী এ এইচ আরিফ।
শনিবার রাত ১০টার দিকে বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা আরিফের ক্যামেরাও ভাংচুর করে।
হামলার শিকার সাংবাদিক এ এইচ আরিফ জানান- শনিবার রাতে বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে মঞ্চ বেঁধে সভার আয়োজন করেন কাউন্সিলর পদপ্রার্থী মখলিছুর রহমান কামরানের সমর্থকরা। সেখানে ছবি তুলতে গেলেই সমর্থকরা তার (আরিফ) উপর চড়াও হন। একপর্যায়ে ড্রাইভার বশিরের নেতৃত্বে ১০-১২ উচ্ছৃঙ্খল যুবক তার উপর হামলা করে এবং ক্যামেরা ভাংচুর করে। এতে আহত হন তিনি।
ঘটনার খবর পেয়ে তার সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান। তারা তাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তিনি বর্তমানে ওসমানী হাসপাতালের তৃতীয় তলার ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
সিলেট জেলা প্রেসক্লাব’র নিন্দা
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে আসন্ন সিসিক নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু হওয়ার পর থেকে গণমাধ্যম কর্মীদের নানাভাবে হয়রানির মুখে পড়তে হচ্ছে। একটি সুষ্ট নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরা নির্বাচন কমিশন, প্রশাসন ও প্রার্থীদের মাঝে সেতু বন্ধনের কাজ করে থাকেন। তারা নির্বাচনী মাঠকে ভোট প্রদানের জন্য সুন্দর ও শান্তিপূর্ণ করে তুলতে সহায়তা করেন। গত ২১ জুলাই (শনিবার) রাত সোয়া ১০টায় সিসিকের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মখলিছুর রহমান কামরানের নির্বাচনী প্রচারণা মঞ্চে সভা চলাকালে ছবি তোলার সময় পুলিশের উপস্থিতিতে তার উপর হামলার ঘটনা ঘটে। হামলায় দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটোসাংবাদিক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য এ এইচ আরিফ আহত হন। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। আমরা মনে করি, এ ধরণের ঘটনা সুষ্ট নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করবে। নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আমাদের আহবান, অবিলম্বে গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করুন।
উল্লেখ্য, ঘটনার পর আহত ফটোসাংবাদিক আরিফকে উদ্ধার করে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ওয়েসিস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed