Main Menu

রংপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর সদর উপজেলার হাজিরহাটে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৬ জন।

আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট নওশাদ জানান, যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed