রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক : রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রামচন্দ্রপুর এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, গভীর রাতে নগরীর রামচন্দ্রপুর এলাকার বাসা থেকে মন্টুকে ধরে নিয়ে গেছে পুলিশ। নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন মন্টু।
মন্টুর পরিবার সূত্র জানায়, পুলিশ মন্টুকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। তবে তাঁকে কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে তারা কিছু জানেন না। এ ছাড়া পুলিশ মন্টুর লাইসেন্সকৃত অস্ত্রটিও নিয়ে গেছে বলে সূত্র জানায়।
এদিকে, রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্বীকার করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম।
গত ১৭ জুলাই নগরীর সাগরপাড়া বটতলায় বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী পথসভায় পর পর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়। ওই মামলায় মন্টুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed