Main Menu

‘ষড়যন্ত্র করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবেনা’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ধানের শীষের গণজোয়ার সৃষ্ঠি হয়েছে, কোন ষড়যন্ত্র ধানের শীষের বিজয় ঠেকাতে পারবেনা। আরিফুল হক চৌধুরী প্রমান করেছেন সিলেটের উন্নয়নে তার কোন বিকল্প নেই। বর্তমান সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে, তাই তারা পুলিশ ও গোয়েন্দা বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানী করছে।
শনিবার বিকেলে নগরীর কাজিটুলায় গণসংযোগকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খছরু মাহমুদ চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহিন, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌ., জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গিরদার, ছাত্রদলের কেন্দ্রিয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী সহ নেতাকর্মীবৃন্দ।

Share





Related News

Comments are Closed