বারুতখানায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ১৫নং ওয়ার্ডের বারুতখানা সৈয়দ ঈমাম সাহেব (র:) সড়ক উন্নয়ন ও সংস্কারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
স্থানীয় এলাকাবাসীর আয়োজেনে শনিবার অনুষ্টিত মানববন্ধনে বক্তারা বলেন কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র এই সড়কটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থা। সড়কটি সংস্কারের দাবিতে বর্তমান কাউন্সিলর বরাবরে বার বার আবেদন করেও তিনি কোন পদক্ষেপ নেননি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রচন্ড ক্ষোভ দেখা দিয়েছে ।
বক্তারা আরো বলেন দ্রত সড়কটির সংস্কার না করা হলে এলাকাবাসী আরো বড় আন্দোলনে যেতে বাধ্য হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উত্তরন বারুতখানা সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা বাদশা মিয়া ও মো: কামাল হোসেন, সংস্থার সভাপতি আব্দুর রউফ দোহা সুমন, সহ সভাপতি মারুফ আহমদ, সাধারন সম্পাদক আব্দুল মতিন মতি, সহ সাধারন সম্পাদক জাবেদ আহমদ, প্রচার সম্পাদক সানি আহমদ। আরো উপস্তিত ছিলেন ইকবাল আহমদ, শাহাজান মিয়া, আলাল মিয়া, আব্দুল আমিন, আব্দুর রউফ বাবলু, হাবিবুর রহমান মামুন, দেলওয়ার হোসেন, জুনেদ আহমদ, আফসর আহমদ, রুহেল আহমদ, জুবের আহমদ, রিপন আহমদ, বিপ্লব, ফারুক প্রমুখ।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed