আরিফের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কামরানের
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আরও দুটি অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
শনিবার (২১ জুলাই) সকালে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামানের কাছে এসব অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
লিখিতভাবে করা দুটি অভিযোগের একটিতে উল্লেখ করা হয় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় নির্বাচনী সভা করেন। রাস্তা বন্ধ করে সভা করায় প্রায় ১ ঘন্টা সেখান দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলে রোগী ও তাদের স্বজনদের চলাচলে বিঘ্ন ঘটে।
অপর এক অভিযোগে বলা হয়, আরিফুল হক চৌধুরী নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহের ভেতরের মাঠ ব্যবহার করে নির্বাচনী পোস্টার সাঁটানোর কার্যক্রম চালাচ্ছেন। এর ফলে ঈদগাহের পবিত্রতা নষ্ট হচ্ছে।
এ দুটি অভিযোগ তদন্তপূর্বক আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান শফিকুর রহমান চৌধুরী।
উল্লেখ্য, মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে ইতোপূর্বেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ করা হয়েছে। আবার কামরানের বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করছে নির্বাচন কমিশন।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed