বদরুজ্জামান সেলিম অসুস্থ, দোয়া কামনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম অসুস্থ হয়ে দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার (২১ জুলাই) মহানগর বিএনপির দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী ও নগরবাসীর প্রতি দোয়া কামনা করেছেন।
বদরুজ্জামান সেলিম সুস্থ হয়ে শীঘ্রই আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে ধানের শীষের সমর্থনে প্রচারণায় নামবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য বদরুজ্জামান সেলিম স্বতন্ত্র থেকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বাস গাড়ি প্রতীক পেয়ে প্রচারণা চালোনো শুরু করলেও পরে দলীয় মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলেও সর্বশেষ গত ১৯ জুলাই দলীয় প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে যাওয়ার পর পুনরায় তাকে স্বপদে বহাল করা হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed