চট্টগ্রামে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীতে একটি গ্রামে স্বামীর সাথে রাগ করে গভীর রাতে ঘর থেকে বেরিয়ে গিয়ে চার যুবকের গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (৪০)। এই ঘটনায় শনিবার দুপুর আড়াইটায় পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলো— মো. ইমরান (৩০), মো. শাহজাহান (৩২) ও কাউসার হালিম ওরফে মুন্না (১৮)। তবে পুলিশের অভিযানের খবর পেয়েই আত্মগোপনে চলে গেছে নুরুল আমিন (২৭) নামের অপর এক যুবক। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফীন জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন।
আরেফীন জুয়েল বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূ নিজে বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে তাকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই গৃহবধূর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, কর্ণফুলী উপজেলায় গ্রামের বাড়িতে শুক্রবার গভীর রাতে স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে রাগ সামলাতে না পেরে রাত দুইটার দিকে বাবার বাড়ি যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যান। পরে পথে ওই গৃহবধূকে আটকে নির্জন স্থানে নিয়ে যায় চার যুবক। এরপর সেখানে চারজনই পালাক্রমে ধর্ষণ করে তাকে। তবে ঘটনাটি ঘটেছে ওই গৃহবধূর বাবার বাড়ির কাছেই।
পরে বাবার বাড়ি আর না গিয়ে ভোররাতে গৃহবধূ ঘরে ফিরে যান এবং স্বামীকে পুরো ঘটনা জানান। শনিবার সকালে স্বামীকে নিয়ে কর্ণফুলী থানায় এসে ওই চার যুবককের বিরুদ্ধে অভিযোগ করেন।
অভিযোগ পেয়েই শনিবার দুপুর দুইটা নাগাদ ওই ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed