শিবগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন– শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের এনামুল হকের ছেলে মুকুল রেজা (৩৬) ও মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী গ্রামের মন্তাজ আলীর ছেলে বাহাদুর (৩৭)।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক জুয়েল জানান, দুপুর ২টার দিকে মুকুল ও বাহাদুর মোটরসাইকেলে করে শিবগঞ্জ থেকে সোনামসজিদের দিকে যাচ্ছিলেন। তারা ধোবপুকুর এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাককে দেখে হঠাৎ ব্রেক করেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় ওপর ছিটকে পড়ে। এতে মুকুল ও বাহাদুর ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে চাঁপাইনাববগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed