বিশ্বনাথে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দীর্ঘ ১৮ বছর আগে সংগঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলার রাশিদ আলী হত্যা মামলায় আপন তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ জুলাই) সিলেটের অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো– বিশ্বনাথ উপজেলার হরিপুর গ্রামের মৃত কটন আলীর ছেলে আকদ্দস আলী, মকদ্দস আলী ও আনছার আলী। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর বিশ্বনাথের হরিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাশিদ আলীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে আকদ্দস আলী, মকদ্দস আলী ও আনছার আলী। পরে স্থানীয়রা আহত অবস্থায় রাশিদ আলীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২০০০ সালের ২৬ জানুয়ারি রাশিদ আলী মারা যান।
এ ঘটনায় রাশিদ আলীর ছেলে আহমদ রেজা ইদ্রিস বাদী বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০০ সালের ১৩ জুন বিশ্বনাথ থানার এসআই আব্দুর রাজ্জাক আকদ্দস আলী, মকদ্দস আলী ও আনছার আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ২০০৪ সালের ১৭ জুলাই থেকে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন (অভিযোগ গঠন) করে এ মামলার বিচার কাজ শুরু করেন।
হত্যাকাণ্ডের দীর্ঘ ১৮ বছর পর ২৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed