তাহিরপুরে ৩ লাখ টাকার অবৈধ জাল জব্দ
তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের লোহারছড়া ধাওয়া বিল থেকে ৩ লাখ টাকার অবৈধ কোনা জাল জব্দ করেছে পুলিশ।
শনিবার (২১ জুলাই) সকালে লোহারছড়া ধাওয়া বিলে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিজুরী ইউনিয়নের লোহারছড়া ধাওয়া বিলে অভিযান চালিয়ে ৩ লাখ টাকার কোনা জাল জব্দ করা হয়।
জব্দকৃত কোনা জালের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলেও জানান তিনি।
তবে এই ঘটনায় কোন জেলেকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাছ ধরা জেলেরা জাল ফেলেই পালিয়ে যায়।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed