হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ জেলা কারাগারে মনির মিয়া (২৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুলাই) সকালে তার মৃত্যু হয়।
মনির মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘাটুয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে। তার হাজতি নম্বর- ৪৩৫৯১৮।
হবিগঞ্জ জেলা কারাগারের সুপার মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, একটি গরু চুরির মামলায় গত সোমবার (১৬ জুলাই) কারাগারে আসেন মনির মিয়া। কারাগারে আসার পর শনিবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা পুলিশ তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে তিনি মারা যান। তিনি আরও জানান, গরু চুরির অভিযোগে তাকে গণপিটুনি দিয়ে স্থানীয় লোকজন পুলিশে সোপর্দ করেছিল। যে কারণে কারাগারে আসার দিন থেকেই তিনি অসুস্থ ছিলেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, মনিরকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছিলেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed