সিলেটে র্যাবের অভিযানে ১১ মাদকসেবীর কারাদণ্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবী আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
র্যাব-৯ এর এএসপি নাহিদ হাসান ও সহকারী কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এর সমন্বয়ে শুক্রবার দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- সাইদুর রহমান (৩১), সোহেল মিয়া (৩০), জাকির (২২), আনোয়ার আলী (২৯), আব্দুল মোনাফ (৪৫), পিটন মিয়া (২৫), ফজর আলী (২০), মাসুদ মিয়া (১৯), নাজমুল (২১), রুবেল মাহমুদ (১৮)। এছাড়া খোকন খান (৪৫) নামের এক ব্যক্তিকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে।
বাকি দশজনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed