Main Menu

আলিম পরীক্ষায় সিলেটে দ্বিতীয় ফুলতলী কামিল মাদ্রাসা

জকিগঞ্জ সংবাদদাতা: এবারের আলিম পরীক্ষায় সিলেটের জকিগঞ্জ উপজেলার বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা পাশের হারের দিক থেকে পুরো সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় সেরা ফলাফল করেছে।
ফুলতলী মাদ্রাসা থেকে ৬৭ জন পরীক্ষা দিয়ে ৬২ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯২.৫৩। ফুলতলী মাদ্রাসা থেকে ১৯ জন এ, ২০জন এ মাইনাস, ১৬জন বি এবং ৭জন সি পেয়ে উত্তীর্ণ হয়েছে।
পাসের হারের দিকে থেকে প্রথম দক্ষিণ সুরমার জালালপুর জালালিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা। এই মাদ্রাসায় ৭০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৮ জন। পাসের হার ৯৭.১৪।
তৃতীয় সর্বোচ্চ ফলাফল করেছে সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলা মাদ্রাসা। ১৮৭ জন পরীক্ষা দিয়ে ১৬৫জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৮.২৩।
উল্লেখ্য, ১০টি বোর্ডের মধ্যে মাদ্রাসা বোর্ডের পাশের হার সর্বোচ্চ ৭৮.৬৭ শতাংশ।

Share





Related News

Comments are Closed