দুই নৈশপ্রহরীকে খুন করে ৩ দোকানে ডাকাতি
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়াণগঞ্জের বন্দরে দুই নৈশপ্রহরীকে হত্যা করে তিনটি ব্যাটারির দোকানের সব মালামাল নিয়ে গেছে ডাকাতেরা। শনিবার ভোররাতে বন্দরের মদনগঞ্জের লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার আব্দুস সামাদ মৃধার ছেলে রায়হান (৫৫) ও বদি মিয়ার ছেলে মোতালেব (৫৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতের কোনো এক সময় বিসমিল্লাহ ব্যাটারি স্টোর, সততা মেলা ব্যাটারি ও সততা ব্যাটারি সার্ভিসিং সেন্টারে এ ডাকাতির ঘটনা ঘটে।
দোকানগুলো থেকে প্রায় ২৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ।
বন্দর থানার ওসি শাহীন মণ্ডল পরিবর্তন ডটকমকে জানান, রাতের কোনো এক সময় ডাকাতেরা লোহার তৈরি ভারী দেশীয় অস্ত্র দিয়ে রায়হান ও মোতালেবের মাথায় আঘাত করে। পরে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে দোকানের মালামাল নিয়ে যায়।
ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed