নরসিংদীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী এনা বাসের সাথে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৭ জন।
শুক্রবার (২০ জুলাই) রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
দুর্ঘটনায় নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ জানায়, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি কুন্দারপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগামী এনা পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা খেয়ে লেগুনা চালক ও সামনে বসা তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়।
এদের মধ্যে মুমূর্ষু অবস্থায় পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান নরসিংদী জেলা হাসপাতালের চিকিৎসক। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত এবং আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনা কবলিত স্থান থেকে এনা পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। লেগুনাটিও উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed