সিলেট-তামাবিল সড়ক সংস্কারের দাবীতে ২৪ জুলাই কর্মবিরতী পালনের ডাক
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর হতে জাফলং পর্যন্ত রাস্তা সংস্কারের দাবীতে আগামী ২৪ জুলাই মঙ্গলবার কর্মবিরতী পালনের ডাক দিয়েছে ৫টি পরিবহন শ্রমিক সংগঠনের আঞ্চলিক কমিটি।
শ্রমিক সংগঠনের সাথে আলাপকালে জানা যায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ফেরীঘাট হতে জাফলং পর্যন্ত রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সংস্কারের দাবীতে একাধিকবার আন্দোলন করলেও সড়ক ও জনপথ বিভাগ সংস্কারের উদ্যোগ গ্রহন করছে না। ফলে রাস্তাটির অবস্থা নাজুক পরিস্থিতি ধারন করেছে।
এদিকে সড়ক ও জনপথ বিভাগ রাস্তা সংস্কারের নামে নি¤œ মানের মাঠি মিশ্রিত বালু, নি¤œ মানের ইট ব্যবহার করে কোটি কোটি টাকা অপচয় করে আসছে। ঝুকিপূর্ণ অবস্থায় সিলেট-তামাবিল রাস্তা দিয়ে গাড়ী চলাচলের কারনে প্রতিদিন দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বিভিন্ন প্রকার যানবাহনের শ্রমিক ও যাত্রীদের। পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে আগামী ২৪ জুলাই মঙ্গলবার সকাল ৮টা হতে ২৫ জুলাই সকাল পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর হতে জাফলং পর্যন্ত কর্মবিরতী পালনের ডাক দিয়েছে জৈন্তাপুর ট্রাক শ্রমিক আঞ্চলিক শাখা, জৈন্তাপুর পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন, জাফলং ট্রাক আঞ্চলিক কমিটি, জৈন্তাপুর বাস মালিক শ্রমিক আঞ্চলিক শাখা, ইমা লেগুনা জৈন্তাপুর আঞ্চলিক শাখা, জৈন্তাপুর উপজেলা অটো বাইক শ্রমিক সংগঠন।
এবিষয়ে জৈন্তাপুর ট্রাক শ্রমিক আঞ্চলিক শাখার সভাপতি নুরু মিয়া, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পদক সাইফুল ইসলাম, জাফলং ট্রাক আঞ্চলিক কমিটির সভাপতি ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রব এ প্রতিবেদককে জানান, দীর্ঘদিন হতে রাস্তাটি সংস্কারের দাবী জানিয়ে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাটি সংস্কারে কার্যকর পদক্ষেপ গ্রহন করছে না। ফলে এ রাস্তা দিয়ে পরিবহন চালাতে গিয়ে আমরা নানা ভাবে ক্ষতিগ্রস্ত দূর্ভোগ পোহাতে হচ্ছে। এতে মালিক শ্রমিকের মাধ্যে প্রতিনিয়ত গাড়ী মেরামত নিয়ে বিরোধ দেখা দিচ্ছে। এছাড়া প্রতিদিন কোন না কোন স্থানে দূর্ঘটনার শিকার হতে হচ্ছে যাত্রীসহ পরিবহন শ্রমিকদের। অকালে মৃত্যুর কূলে ঢলে পড়ছে এবং পঙ্গুত্ব বরন করতে হচ্ছে সহ¯্রাধীক যাত্রী ও শ্রমিকদের। মাঝে মধ্যে স্থানীয় সওজ কর্তৃপক্ষ সংস্কারের নামে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। অনতিবিলম্বে রাস্তাটি স্থায়ী সংস্কারের দাবীতে ৫টি শ্রমিক সংগঠন একত্রিত হয়ে ২৪ ঘন্টা কর্মবিরতী কর্মসূচী পালনের ডাক দেওয়া হয়েছে। এতেও আশানুরুপ ফলাফল না আসলে পরবর্তীতে লাগাতার কর্মসূচী পালনের ঘোষনা দেওয়া হবে।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed