হঠাৎ বৃষ্টিতে বিশ্বনাথে জনজীবনে স্বস্তি
বিশ্বনাথ প্রতিনিধি : গত কয়েক দিনের ভ্যাপসা গরমের পর হঠাৎ বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে বিশ্বনাথবাসীর মনে। এতে করে উপজেলাবাসী ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। বৃষ্টির কারণে ধুলাবালি থেকেও নিস্তার মিলেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টায় হঠাৎ দমকা হাওয়াসহ বর্ষণ হতে থাকে। বাতাসের গতিবেগের সঙ্গে বাড়তে থাকে বৃষ্টি। এ সময় বৃষ্টির সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। তবে প্রায় আধা ঘন্টাব্যাপী বৃষ্টি স্থায়ী ছিল। এরপর মধ্যরাতে আবারো বৃস্টি হয়।
গত ক’দিনের গরম বিবেচনায় স্বস্তির বৃষ্টি বলছেন উপজেলাবাসী। গত তিনদিন বৃষ্টি না হওয়ায় অসহ্য গরম পড়েছিল।
এর আগে গত বৃহস্পতিবার উপজেলায় তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণেই তাপমাত্রা বেড়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed