পেরেরার শতকে সিলেটে সমতায় শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ৮৮ বলে ১১১ রানের ঝকঝকে এক ইনিংস খেলে লঙ্কানদের ২৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন অধিনায়ক থিসারা পেরেরা। জয়ের জন্য স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৬ রানের। যা ছুঁতে গিয়ে ২০৮ রানেই গুটিয়ে গেল তাদের ব্যাটিং ইনিংস।
দিনশেষে ৬৭ রানের স্বস্তির জয় ধরা দিল সফরকারী লঙ্কান ‘এ’ দলে।
আর এই জয়ে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে এল ১ -১ এর সমতা। প্রথম ম্যাচে মোহাম্মদ মিঠুনদের কাছে মাত্র ২ রানে হেরেছিল লঙ্কানরা।
এর আগে বৃহস্পতিবার (১৯ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে পেরেরার ১১১ ও উপুল থারাঙ্গার ৪৪ রানে ভর করে ৪৯.৪ ওভারে সবক’টি উইকেটের বিনিময়ে ২৭৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে বল হাতে নাইম হাসান ৩টি, সানজামুল ইসলাম, শরিফুল ইসলাম ২টি করে এবং খালেদ মাহমুদ ও আল আমিন নিয়েছেন ১টি করে উইকেট।
জয়ের জন্য ২৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানদের আগ্রাসী বোলিংয়ে ৪৪.৩ ওভারে ২০৮ রানে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটসম্যান আল-আমিন খেলেছেন ব্যক্তিগত সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান এসেছে টপ অর্ডার ব্যাটসম্যান জাকির হাসানের ব্যাট থেকে।ম্যাচসেরা হয়েছেন থিসারা পেরেরা।
Related News
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More



Comments are Closed