Main Menu

সিলেটে ২০ বছরের সর্বচ্চো তাপমাত্রা রেকর্ড

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে আজ গত ২০ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সিলেটের সর্বচ্চো তাপমাত্রা ছিলো ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা গত ২০ বছরে জুলাই মাসের সর্বচ্চো তাপমাত্রার রেকর্ড অতিক্রম করেছে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

গতকাল বুধবার সিলেটের তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টার ব্যবধানে সিলেটে তামাত্রা বেড়েছে ২.২ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে ২০১৪ সালের এপ্রিল মাসে একবার সর্বচ্চো তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস হলেও গত বিশ বছরে জুলাই মাসে আজকের তাপমাত্রাই সর্বচ্চো তাপমাত্রা বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী।

এদিকে, তীব্র তাপদাহে অতিষ্ঠ সিলেটবাসীর জন্য সুখকর কোন বার্তা দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার আবহাওয়া বার্তায় বলা হয় সিলেটে আগামীকাল শুক্রবার দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আগামী ২/৩ মধ্যে বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই উল্লেখ করে আবহাওয়া অফিস কর্মকর্তারা জানান, বছরের এমন সময়ে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।

Share





Related News

Comments are Closed