‘স্বপদে বহাল থাকবেন বদরুজ্জামান সেলিম’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, বদরুজ্জামান সেলিম প্রার্থীতা প্রত্যাহারের সাথে সাথেই সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক পদে বহাল থাকবেন। এটা ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশ।
আমানের বক্তব্যের পরপরই বদরুজ্জামান সেলিম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আজ বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা আড়াইটার দিকে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
আমান আরো বলেন, ‘গতকাল বুধবার আমরা বদরুজ্জামান সেলিমের বাসায় গিয়েছি। আজকে সকালে তার বাসায় সরকারের বিভিন্ন বাহিনী গেছে তাকে তুলে আনার জন্য। সেলিমের আন্তরিকতার কারনে সেটি সম্ভব হয়নি। সে দলকে ভালবাসে, খালেদা জিয়া ও তারেক জিয়াকে ভালবাসে। আমরা আজ থেকে বদরুজ্জামান সেলিমের ও আরিফুল হক চৌধারীর নিরাপত্তা চাই। সে যাতে কর্মী বাহিনী নিয়ে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালাতে পারে।’
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed