ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুকুরে সাতার শিখতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু গ্রামের মো. সমক আলীর মেয়ে। দুই বোন সিংচাপইড় আলিম মাদরাসার ছাত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিংচাপইড় গ্রামের সমক আলীর দুই মেয়ে সিংচাপইড় আলিম মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী তানজিনা বেগম (১০) ও তৃতীয় শ্রেণির ছাত্রী স্বাধীনা বেগম (৯) বাড়ির পার্শ্ববর্তী পুকুরে সাঁতার শিখতে নেমে নিখোঁজ হয়। দুপুর ২টায় পুকুরে দুজনের লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
সিংচাপইড় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন শান্ত পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed