আরিফের বাসার সামনে পুলিশের গাড়ি তল্লাশি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন থেকে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী বদরুজ্জামান সেলিমের সরে দাঁড়ানোর ঘোষণার পর থেকে আরিফুল হক চৌধুরীর বাসার সামনে রাখা নেতাকর্মীদের সব গাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ৩টা পর্যন্ত কোতয়ালি থানা পুলিশ ও বিমানবন্দর থানা পুলিশ এ তল্লাশি অভিযান চালায় বলে জানা গেছে। তবে এসময় কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
এদিকে সকাল থেকেই বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিমের বাসার সামনেও বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছিলো বলে জানা যায়।
এ বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, প্রশাসন নানাভাবে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করছেন। নির্বাচনের আগে এরকম পরিস্থিতি মেনে নেয়া যায়না। আমরা এমন পরিস্থিতিতে খুবই উদ্বিগ্ন। আমরা এখন নির্বাচন কমিশনে এ নিয়ে অভিযোগ জানাতে যাচ্ছি।
এদিকে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতেই এ তল্লাশি অভিযান পরিচালনা করেছি।
এর আগে বেলা আড়াইটার দিকে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীকে সমর্থন জানিয়ে সিটি কর্পোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বদরুজ্জামান সেলিম। আরিফের বাসায় বসেই বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।
এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান এবং কেন্দ্রীয় সদস্য নাজিম উদ্দিন আলম, মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed