অধ্যক্ষের অপসারণ দাবিতে মদন মোহন কলেজ ছাত্রলীগের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এবারের এইচএসসি পরীক্ষায় ৫০৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সিলেটের মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ’র অপসারণ দাবিতে বৃহস্পতিবার দুপুরে কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর রিকাবীবাজার, লামাবাজার ঘুরে অধ্যক্ষ্যের কক্ষের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতিবাজ ও লুটেরা অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ’র স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারনে কলেজের পাঠদানের অবস্থা অত্যন্ত নাজুক। কর্তব্যরত শিক্ষকরা ঠিকমতো ক্লাস না নিয়ে যে যার মতো কোচিং বাণিজ্য সহ বিভিন্ন বাণিজ্যে ব্যস্ত থাকেন। এসকল বিষয় বারবার অধ্যক্ষকে জানানো হলেও তিনি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেননি। কারণ তিনি নিজেই দুষ্টের শিরোমনী। একারনেই গত কয়েক বছর যাবত কলেজের সকল শ্রেণির ফলাফল বিপর্যয় অব্যাহত রয়েছে। বিদ্যানন্দিনী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব হওয়ার পরেও কলেজের এই ফলাফল বিপর্যয় সাধারণ ছাত্রছাত্রী তথা সিলেটবাসী কোনভাবেই মেনে নিতে পারেনা। তাই এই ঐতিহ্যবাহী কলেজের সুনাম ও সুখ্যাতি বজায় রাখার লক্ষ্যে দুর্নীতিবাজ অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহকে প্রত্যাহারের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির প্রতি আহŸান জানানো হয়। অন্যথায় মদন মোহন কলেজ ছাত্রলীগ সাধারণ ছাত্র ছাত্রী ও অভিভাবকদের সাথে নিয়ে অধ্যক্ষকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হবে।
মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম. মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিফতাহুল হুসেন লিমনের পরিচালনায় সমাবেশে কলেজ ছাত্রলীগের ও সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed