বিশ্বনাথে অবৈধ স্থাপন উচ্ছেদ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মইজপুর গ্রামে অভিযান চালিয়ে সরকারি ভূমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা’র নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবদুর রকিব, অফিস সহকারী নূরুল ইসলাম, বিশ্বনাথ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নির্মল পাল চৌধুরী ও বিশ্বনাথ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলার মইজপুর মৌজায় ১৬ শতক পুকুর পাড় এবং ১৪ শতক পুকুর শ্রেনীর ভিপি সম্পত্তিতে অবৈধভাবে বাশ দিয়ে দখল করে রাখা ভূমি মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ করা হয়।
অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা বলেন, এলাকায় দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত থাকবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed