Main Menu

গাজীপুর ও খুলনা মার্কা নির্বাচন সিলেটে চলবে না: আরিফ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে গাজীপুর কিংবা খুলনা মার্কা নির্বাচন চলবে না উল্লেখ করে ২০ দলীয় জোট মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমার জীবনের একটি প্রধান উদ্দেশ্য ছিল সিলেট নগরীকে একটি মেগা সিটি ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা। এজন্য জনপ্রতিনিধি হিসেবে কিংবা রাজনৈতিক কর্মী হিসেবে যতদিন যে ভূমিকায় ছিলাম ততদিন এই মহানগরীর উন্নয়নে নিজেকে সঁপে দিয়েছি। কোন ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে জনগণের বৃহত্তর উন্নয়নকে আমি সবসময় প্রাধান্য দিয়েছি। উন্নয়নকাজে কোনও অন্যায় আবদার গ্রহণ করিনি, কারো সাথে আপোষও করিনি-জীবন বাজি রেখে কাজ করেছি-ভবিষ্যতেও করে যাবো, কারণ আপামর সিলেটবাসী আমার সঙ্গে আছেন।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৭ জুলাই) নগরীর ১৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ অনুষ্ঠিত হলে জনগণ নগরের যোগ্য সেবককেই নির্বাচিত করবে উল্লেখ করে তিনি বলেন, অন্যায়কে প্রশ্রয় নয়। এ সময় তিনি সবাইকে সকল ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন থাকার আহবান জানান।

Manual6 Ad Code

গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. আতিকুর রহমান শাবু, বিএনপি নেতা বদরুদ্দোজা বদর, ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খান, আঞ্চলিক কমিটির সভাপতি ইলিয়াস আহমদ মুমিন, মোহাম্মদ আরিফ, মো. নূরুজ্জামান ফয়েজ, বদরুল, আব্দুল মতিন, আব্দুল খালিক, আব্দুল মুকিত, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আব্দুল মুনিম কামাল, সোয়েব আহমদ।

Manual5 Ad Code

আরিফুল হক নগরীর কুমারপাড়া, ঝরণারপাড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর তিনি প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন এবং বাদ জোহর আরিফুল হক চৌধুরী শেখঘাট মিল এলাকার বিভিন্ন জায়গায় গণসংযোগে অংশগ্রহণ করেন। আসরের নামাজ তিনি জল্লারপাড় মসজিদে আদায় করেন এবং নামাজের পর ঐ এলাকায় গণসংযোগ করেন।

এছাড়াও তিনি বিকেল ৫টায় কলাপাড়া পয়েন্টে পথসভায় যোগ দেন এবং এই পথসভা শেষে ঘাসিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত পথসভায় যোগ দেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code