Main Menu

কোম্পানীগঞ্জে ম্যাজিস্ট্রেটের উপর হামলা, আটক ৭

Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জে পিয়ান নদীতে বালু ও পাথরবাহী নৌকা থেকে চাঁদা উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় হামলার শিকার হয়েছেন পুলিশ ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার শিলাকুড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের ওপর হামলাকারী ৭ জনকে আটক করে পুলিশ। অভিযানে ৩টি নৌকাও আটক করা হয়েছে।

হামলার শিকার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা জানান, সকাল ১০টার দিকে ধলাই ও পিয়ান নদীতে চাঁদাবাজদের ধরতে অভিযান চালানো হয়। এ সময় পিয়ান নদীর শীলাকুড়ি এলাকা থেকে আব্দুল্লাহ (২২) নামে এক চাঁদাবাজ ও একটি ইঞ্জিন নৌকা আটক করা হয়। আটক আব্দুল্লাহকে নিয়ে ইঞ্জিন নৌকা যোগে আসার সময় পথিমধ্যে শিলাকুড়ী গ্রামের সুলতানের নেতৃত্বে ৫০/৬০ জন লোক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নৌকা লক্ষ করে পাথর দিয়ে ঢিল ছুঁড়তে থাকে। এসময় আত্মরক্ষার্থে ম্যাজিস্ট্রেটের সঙ্গে থাকা পুলিশ ফোর্সকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলি করার নির্দেশ দিলে পুলিশ গুলি ছুড়ার প্রস্তুতি নিলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লেইছ, থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথসহ একদল পুলিশ বেলা ১২টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালায়। অভিযানে ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের থানা হাজতে রাখা হয়েছে।

Manual6 Ad Code

আটককৃতরা হলো- শিলাকুড়ী গ্রামের সোহাগ (২২), শাহ আলম (৩০), ইলিয়াছ (২২), আনোয়ার (২৫), আমির হোসেন (২২), চান মিয়া (৩৮) ও আব্দুল্লাহ (২৫)।

Manual3 Ad Code

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ।

Manual1 Ad Code

জানা গেছে, বর্ষা মৌসুম শুরু থেকেই উপজেলার ধলাই, পিয়ান নদী ও ধলাই সেতুর পার্শ্ববর্তী এলাকাসহ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি চাঁদাবাজ চক্র পাথর ও বালুবাহী ইঞ্জিন চালিত নৌকা ও ইঞ্জিন বিহীন নৌকা মালিকদের কাছ থেকে ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত শত শত নৌকা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করা হয়। চাঁদাবাজরা ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতাদের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করে থাকে। ভুক্তভোগীরা এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করলে প্রশাসন অভিযান চালায়। গত ১২ জুলাই বৃহষ্পতিবার ভোলাগঞ্জ কোয়ারীর চিহ্নিত চাঁদাবাজ ডাকাত সর্দার বিলালের সহযোগী তাজু মোল্লা ওরফে পরিবেশ মোল্লাকে পুলিশ আটক করে। পুলিশের হাতে আটক তাজু মোল্লা গত ১৫ জুলাই জামিন নিয়ে জেল থেকে বেরিয়ে আসে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code