Main Menu

সিলেটে মেয়র প্রার্থী জুবায়েরের ৫ সমর্থক আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জামায়াত সমর্থিত সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের টেবিল ঘড়ি মার্কার সমর্থনে রোববার বাদ মাগরিব প্রচারণা চালানোর সময় তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে ৫ জন কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাসায় প্রেরণ করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর হাউজিং এস্টেট জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে টেবিল ঘড়ি মার্কার সমর্থনে একদল প্রচারকর্মী লিফলেট বিতরণ করেন। তখন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির নেতৃত্বে একদল যুবক তাদের লিফলেট বিতরণে বাধা দেন। বাধাপ্রাপ্ত হয়ে তারা লিফলেট বিতরণ না করেই ফিরে যাচ্ছিলেন। সেই সময় পেছন দিক থেকে তাদের উপর হামলা চালানো হয়। এতে ৫জন আহত হয়।
এ ব্যাপারে মহানগর যুবলীগের আহ্বায়ক আলম মুক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed