কামরানের পক্ষে প্রচারণায় সিলেটে ৯ পৌর মেয়র
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে প্রচারণায় নেমেছেন সিলেট বিভাগের নয়টি পৌরসভার মেয়রেরা।
রোববার (১৫ জুলাই) বিকেলে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, সোবহানিঘাট, উপশহর, নয়াসড়ক, বারুতখানাসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান মেয়রগন।
কামরানের নৌকা প্রতীকের প্রচারণায় ছিলেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম কামরান চৌধুরী, কুলাউড়ার মেয়র শফি আলম ইউনুছ, বিয়ানীবাজারের মেয়র আব্দুস শুক্কুর, সুনামগঞ্জের মেয়র নাদের বখত, ছাতকের মেয়র আবুল কালাম চৌধুরী, কানাইঘাটের মেয়র নিজাম উদ্দিন ও জকিগঞ্জের মেয়র খলিল উদ্দিন।
নৌকা প্রতীকে মেয়র পদে কামরানের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া মেয়র ফজলুর রহমান বলেন, ‘নৌকার বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে নেমেছি। উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে। আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো’।
আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে সিসিক নির্বাচন। গত ১০ জুলাই প্রতীক বরাদ্ধের পর থেকেই প্রার্থীরা ব্যস্ত সময় পার করছে প্রচারণায়। গোটা সিলেট শহর জুড়েই চলছে নির্বাচনী হাওয়া।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed