সিলেটে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে সালেক মিয়া নামের এক অপহরণকারীকে আটক করেছে র্যাব। এসময় অপহৃত কলেজছাত্রীকেও উদ্ধার করা হয়।
শনিবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে র্যাব-৯ এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃত সালেক মিয়া (৩৫) ছাতক উপজেলার আন্দাইরগাঁও গ্রামের ওয়াছির মিয়ার ছেলে।
র্যাব জানায়, ভিকটিম (১৭)কে গত ১৯ এপ্রিল কলেজে যাওয়ার পথে কোম্পানীগঞ্জ যাত্রী ছাওনী থেকে মিথ্যা প্রেমের প্রলোভন দেখিয়ে অপহরণ করে সালেক। পরবর্তীতে ভিকটিমকে খাগড়াছড়ি নিয়ে যায় এবং ভিকটিমের বাবা নুর ইসলাম (৫০) কে মোবাইলের মাধ্যমে মুক্তিপণ দাবি করে। দীর্ঘ তিন মাস বিভিন্ন জেলায় আত্মগোপন করে ভিকটিমসহ আসামী
সালেক।
এ ঘটনায় ভিকটিমের বাবা কোম্পানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে তিনি র্যাবের কাছে সাহায্য চাইলে র্যাব বিষয়টি নিয়ে অভিযান চালিয়ে যায় এবং অপহরণকারীকে ধরতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে আসামী সালেক মিয়া অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃতকে সিলেটের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed