দক্ষিণ সুরমায় ৭দিন থেকে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শিবেরচক গ্রাম থেকে গত ৭দিন থেকে আলী হোসেন (৩০) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। তিনি গ্রামের মৃত হাজী রইছ উদ্দিনের পুত্র।
এ ঘটনায় আলী হোসেনের ছোট ভাই মো. রোভার আফজাল মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরী করেছেন (যার নং ৪৮৭)। হারিয়ে যাওয়ার সময় তার পরনে শার্ট প্যান্ট ছিল। আলী হোসেনের গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি।
রোভার আফজাল সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন গত ১০ জুলাই রাত ১০টার দিকে তার ভাইয়ের সাথে মোবাইল ফোনে কথা হয়। এ সময় আলী হোসেন বাড়িতে আছেন বলে জানান। পরে রাত ১টার দিকে কল দিলে আলী হোসেনের ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আফজাল জানান তার ভাই আলী হোসেন গ্রামের বাড়িতে একা থাকতেন।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed