পায়ে হেটে টেকনাফ থেকে তেঁতুলিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: তাম্মাত বিল খয়ের মুন্না চট্টগ্রাম সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। মানুষকে হাটতে উদ্বুদ্ধ করতে টেকনাফ থেকে পায়ে হেটে তেঁতুলিয়া যাত্রা শুরু করেছিলো তিনি।
গত ১৮ জুন সকাল পৌনে ১০টায় তিনি টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে পায়ে হেটে যাত্রা শুরু করেন তিনি। আজ ১০ জুলাই (মঙ্গলবার) তেঁতুলিয়ায় এসে ঠেকেছেন।
তাম্মাত বিল খয়ের মুন্না গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কাকডাঙ্গা গ্রামের নিয়ামত আলী শিকদারের ছেলে। পড়াশোনা করেন চট্টগ্রাম সিটি কলেজে গনিত বিভাগে। পড়াশোনার পাশাপাশি ম্যারাথন ও সাইকেল চালিয়ে ভ্রমন করেন মাঝে মধ্যেই। এর আগে ২০১৭ সালে মাত্র ২৫ দিনে সাইকেল চালিয়ে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমন করেছে সে। এবছর বেড়িয়েছিলো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ১০০০ কিলোমিটার রাস্তা পায়ে হেটে ভ্রমন করার উদ্দেশ্যে। আজ তার লক্ষ্য পূরণ হলো ১০০০ কিলোমিটার রাস্তা পার করে আজ তেঁতুলিয়ায় এসে ঠেকলো তাম্মাত বিল খয়ের মুন্না।
স্কুল, কোচিংসহ যে কোন কাজে তারা বিভিন্ন যানবাহন ব্যবহার করে থাকে। শারিরিক সুস্থতার জন্য প্রতিটি মানুষের নিয়মিত হাটা প্রয়োজন। হাটাহাটিতে মানুষকে উদ্বুদ্ধ করতেই তার এই উদ্যোগ।
তিনি জানান, মা’র কাছে গল্প শুনেছেন তার নানা খলিলুর রহমান খান ১৯৭১ সালে স্বাধিনতা যুদ্ধের সময় ঢাকার সদর ঘাট থেকে পায়ে হেটে ৫দিনে গোপালগঞ্জে পৌঁছে ছিলেন। মা’র মুখে গল্প শুনেই তিনি পায়ে হেটে দীর্ঘ পথ পাড়ি দেয়ার চিন্তা ভাবনা করেন। আর এই চিন্তা চেতনা থেকেই গত ১৮ জুন সকাল পৌনে ১০টায় তিনি টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে পায়ে হেটে যাত্রা শুরু করে আর ২৩ দিন শেষে আজ পৌঁছালো তেঁতুলিয়ায়। তেঁতুলিয়া রাত্রিযযাপন করে সকালে বাংলাবান্ধার উদ্দ্যেশে রওনা হবেন এবং সেখানেই তার হেটে পথ চলা সমাপ্ত করবেন।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed