এডভোকেট জুবায়েরের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী নগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে নুরে আলা কমিউনিটি সেন্টারে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। এ কার্যালয় থেকেই জুবায়েরের নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য্যের অপার সম্ভাবনাময় সিলেট নগরীকে এগিয়ে নিতে আগামী ৩০ জুলাইর নির্বাচনে ইনসাফ ও উন্নয়নের পক্ষে ‘টেবিল ঘড়ি’ মার্কায় ভোট দিয়ে জুবায়েরকে বিজয়ী করার আহ্বান জানান।
বিশিষ্ট শিক্ষাবিদ সিলেট নাগরিক ফোরামের আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল আহাদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে ২০ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ওলামা মাশায়েখ পরিষদ সিলেট মহানগর সভাপতি শায়খুল হাদীস আব্দুল মতিন ধনপুরী।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed