আরিফুল হক চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের ২০ দলীয় জোট মনোনিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শাহী ঈদগাহস্থ মিতা কমিউনিটি সেন্টারে এই নির্বাচনী কার্যালয় দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন বরুনার পীর মাওলানা রশিদুর রহমান ফারুক বরুনা।
মোনাজাতের আগে নগরবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ২০ দলীয় জোট মনোনিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে ২০ দলীয় ঐক্যজোট, বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ মোনাজাতে অংশ গ্রহণ করেন।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed