কামরানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার আসরের নামাজের পর মিলাদ ও দোয়ার মাধ্যমে নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন’র পাশে স্থাপিত এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। এখান থেকেই ‘নৌকা’ প্রতীকের সব ধরনের প্রচারণাসহ নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।
উদ্বোধনের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফয়জুল আনোয়ার আলোওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা হক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed