১৯ হাজারে দেশে তৈরি ওয়ালটন ল্যাপটপ
বৈশাখী নিউজ ডেস্ক : বর্তমান সময়ে অতি প্রয়োজনীয় প্রযুক্তিপণ্য হলো ল্যাপটপ। পড়াশুনা, অফিসিয়াল কাজ, উপার্জনের উপায়, গেম কিংবা বিনোদনে সবার নিত্যসঙ্গী। তাই দরকারি এই প্রযুক্তিপণ্যটির দামটাও হওয়া চাই নাগালের মধ্যে। এসব বিবেচনায় দেশীয় ব্র্যান্ড ওয়ালটন বাজারে ছেড়েছে সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ।
এই ল্যাপটপটির দাম মাত্র ১৯ হাজার ৯৯০ টাকা। এছাড়া, শিক্ষার্থীদের জন্য থাকছে ৫ শতাংশ ছাড়ে কেনার সুবিধা। ফলে মাত্র ১৮,৯৯১ টাকায় মিলবে এটি।
‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ল্যাপটপটির মডেল ডব্লিউপিআর১৪এন৩৩এসএল। বিশ্বের শীর্ষ দুই টেক জায়ান্ট ইন্টেল ও মাইক্রোসফট এবং বাংলাদেশের বিজয় বাংলার প্রযুক্তিগত সহায়তায় এটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায়।
আকর্ষণীয় ডিজাইনের ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে ১৪.১ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল। ১.১ গিগাহার্জ ইন্টেল অ্যাপোলো লেক এন৩৩৫০ প্রসেসরসমৃদ্ধ ল্যাপটপটিতে রয়েছে বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫০০ এবং ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম।
প্রয়োজনীয় ফাইল সংরক্ষণের জন্য এই ল্যাপটপে এক টেরাবাইট হার্ডডিক্স ড্রাইভের সঙ্গে রয়েছে ৭ মিমি সাটা ইন্টারফেস। ফলে সুযোগ থাকছে আরো বেশি জায়গাযুক্ত হার্ডডিক্স ড্রাইভ ব্যবহারের।
পাওয়ার ব্যাকআপ দিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। স্পষ্ট ও জোড়ালো শব্দের জন্য আছে দুটি বিল্ট-ইন স্পিকার। স্পষ্ট ভিডিও কল ও সেলফির জন্য রয়েছে এইচডি ক্যামেরা।
এছাড়াও এই ল্যাপটপের বিশেষ ফিচার এর মাল্টি-ল্যাংগুয়েজ কিবোর্ড। যাতে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি বিল্ট-ইন বাংলা ফন্ট এবং বিজয় বাংলা সফটওয়্যার দেয়া হয়েছে। ফলে যে কেউ অনায়াসেই এই ল্যাপটপ ব্যবহার করে বাংলায় লিখতে পারবেন।
ডিভাইসটির কানেকটিভিটির জন্য রয়েছে ২টি ইউএসবি পোর্ট, টিএফ কার্ড স্লট, ব্লুটুথ ভার্সন ৪, ওয়্যারলেস ল্যান, এইচডিএমআই পোর্ট, হেডফোন ও মাইক্রোফোন জ্যাক ইত্যাদি।
ল্যাপটপটির ডাইমেনশন ৩২৯.৮/২১৯.৭/২২ মিমি। ব্যাটারিসহ ওজন মাত্র ১.৩৩ কেজি। ধূসর রঙের ল্যাপটপটি বাজারে পাওয়া যাচ্ছে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed