সিলেটে গ্লোব ফার্মেসীকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ জুলাই) বিকেলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তারের নেতৃত্বে নগরীর জিন্দাবাজারের মোতালিভ ভিলায় দি গ্লোব ফার্মেসী এন্ড সার্জিকেলে অভিযান চালানো হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ওই ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে নগরীর স্টেডিয়াম মার্কেট এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালায় একই ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে ড্রাগ সুপার মো. শফিকুল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed