Main Menu

ইবিতে ‘দুর্বার বাংলাদেশ’র নবীন বরণ অনুষ্ঠিত

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষাবান্ধব সংগঠন ‘দুর্বার বাংলাদেশ’র নবীন বরণ ও কার্যকরী যোগাযোগের দক্ষতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াই টায় টিএসসি’র ১১৬ নং কক্ষে এ নবীন বরণ ও কর্মশালার আয়োজন করা হয়।

‘দুর্বার বাংলাদেশ’ ইবি শাখা সভাপতি মমতাহিনা মুমু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুবর রহমান। অনুষ্ঠানের মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল। এছাড়াও অনুষ্ঠানে সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির শুভ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী তারিক সাইমুম।

অনুষ্ঠানে উপস্থিত নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে কার্যকরী যোগাযোগের দক্ষতা বিষয়ক মূল্যবান বক্তব্য রাখেন প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল।

Share





Related News

Comments are Closed