সিসিকের মেয়র পদে লড়ছেন ৭ প্রার্থী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদ থেকে কোন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেননি। কেউ প্রার্থীতা প্রত্যাহার না করায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন প্রার্থীই রয়ে গেলেন।
তারা হলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম, মহানগর জামায়াতের আমীর ও নাগরিক কমিটির প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলনের প্রার্থী ডা: মোয়াজ্জেম হোসেন খান, সিপিবি-বাসদের প্রার্থী কমরেড আবু জাফর এবং স্বতন্ত্র প্রার্থী সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের।
সিলেটের সিনিয়র নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: আলাউদ্দিন আহমদ জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সোমবার মেয়র পদে কোন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি।
২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে মোট ১২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। সবশেষে ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed