Main Menu

বাহুবলে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে পারিবারিক কলহের জের ধরে রাহেলা আক্তার (৫৫) নামে এক প্রবাসীর স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (৯ জুলাই) সকাল ১১টায় বিষাক্রান্ত অবস্থায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজীব রায় তাকে মৃত ঘোষণা করেন।
রাহেলা আক্তার উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামের কুয়েত প্রবাসী ইছার উদ্দিনের স্ত্রী।

১নং ওয়ার্ডের সদস্য ইয়ান উদ্দিন জানান, সোমবার সকালে রাহেলা আক্তার বিষপান করে ছটফট করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

Share





Related News

Comments are Closed