ইবিতে ছাত্রী নিপীড়ন ঘটনার তদন্তে কমিটি গঠন
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক ছাত্রীকে নিপীড়নের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনার তদন্তে অভিযুক্ত শিক্ষক সঞ্জয় কুমারের বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
কমিটিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহাকে আহবায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম ও জাতির পিতা বঙ্গবন্ধু হল প্রভোস্ট প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ। কমিটিকে পত্র প্রত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক সঞ্জয় কুমারের বিরুদ্ধে একই বিভাগের ছাত্রীকে নিপীড়ন, হুমকি ও মানসিক হেনস্থার অভিযোগ ওঠে। এতে ওই ছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে জানা গেছে। বর্তমানে ওই ছাত্রী ঢাকার শ্যামলীর মানষিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed