Main Menu

সুইডেনকে বিদায় করে সেমিফাইনালে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : সুইডেনকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ইংল্যান্ড। এ নিয়ে ২৮ বছর ফুটবলের সর্বোচ্চ আসরের সেমিতে খেলার যোগ্যতা অর্জন করল তারা।

সেমিফাইনালে উঠার লড়াইয়ে সামারা এরিনায় মুখোমুখি হয় ইংল্যান্ড-সুইডেন। প্রথম ১৮ মিনিটে প্রতিপক্ষের গোলপোস্ট বরাবর বলার মতো তেমন কোনো শট নিতে পারেনি কোনো দল। ১৯ মিনিটে হ্যারি কেন দুর্দান্ত শট নিলে তা গোলপোস্টের ডানদিক দিয়ে চলে যায়।

এরপর আক্রমণের পর আক্রমণ করে ইংল্যান্ড। ৩০ মিনিটে অ্যাশলে ইয়াংয়ের কর্নার থেকে নিশানাভেদ করেন হ্যারি মাগুইরে। এতে ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। পরেও ইংলিশদের আক্রমণের গতি সচল থাকে। ফলে ৪৪ মিনিটে সুবর্ণ সুযোগ পায় তারা। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি রাহিম স্টার্লিং।

বিরতির পর ইংল্যান্ড আক্রমণের গতি বাড়ায়। এতে ব্যবধানও বেড়ে যায়। ৫৯ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন ডেলে আলি। এতে ০- ২ গোলে এগিয়ে যায় ইংলিশরা। এখানেই ম্যাচ থেকে ছিটকে যায় সুইডেন।

গোল পরিশোধে আপ্রাণ চেষ্টা করেছে সুইডিশরা। বেশ ক’টি দারুণ সুযোগও পেয়েছে। তবে পারেনি তারা। ফলে কোয়ার্টার ফাইনালে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

Share





Related News

Comments are Closed