সিলেটে ৫দিন ধরে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে এক যুবক পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শাহেদুর জায়েদ আহমদ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ির মো. আলী আকবরের ছেলে। তিনি নগরীর বনকলাপাড়ার নূরানী-১২৭/৬ নং বাসায় পরিবারের সদস্যদের সাথে বসবাস করতেন।
শাহেদুর জায়েদ আহমদ নিখোঁজ হওয়ার ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় করা সাধারণ ডায়রিতে (নং-১৮৯, তারিখ ৫/৭/১৮) তার বড় ভাই উল্লেখ করেন- আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার জায়েদ গত ১ জুলাই রাত সাড়ে ৮টায় বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফিরেননি।
ওই রাতে এক পর্যায়ে তার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে নাম্বারটি (০১৭৩৩৬৯০৯২৪) বন্ধ পাওয়া যায়। এরপর বিভিন্ন জায়গায় সন্ধান করেও জায়েদ আহমদের কোনো খোজ মিলেনি। জায়েদ আহমদের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যসহ স্বজনরা উদ্বিঘ্ন।
কেউ তার সন্ধান পেলে ০১৭৪২৬৭৩৩৪৪ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন স্বজনরা।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed