মালয়েশিয়ায় ৭০ অবৈধ অভিবাসী বাংলাদেশি আটক
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ৭০ বাংলাদেশিসহ অন্তত ১১৩ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) রাতে প্রদেশটির সোবাং জায়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক মোস্তফা আলী। এছাড়া একই এলাকা থেকে অননুমোদিত রি-হায়ারিং প্রকল্প পরিচালনার দায়ে ৮৫টি পাসপোর্টসহ আরও এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক আরও জানান, বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকদের বৈধতা দেয়ার কথা বলে জনপ্রতি পাঁচ থেকে আট হাজার রিঙ্গিত হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ দালাল চক্রের এই সদস্য। রি-হায়ারিং প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর থেকে মেগা থ্রি নামে এই অভিযান শুরু করা হয়।
চলতি বছরের আগস্টের মধ্যে স্বেচ্ছায় নিজ দেশে ফেরত না গেলে জেল জরিমানার বিধান রয়েছে বলেও জানায় মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed