ছাতকে বন্যা পরিস্থিতির উন্নতি
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও গ্রামাঞ্চলের ঘর-বাড়ি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বন্যার পানি ধীরে-ধীরে নেমে যাচ্ছে। ৫দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ও নোয়ারাই ইউনিয়নের অধিকাংশ গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় ছিল। গ্রামীন রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থাও ছিল বিচ্ছিন্ন। শুক্রবার থেকে বন্যার পানি নামতে শুরু হওয়ায় এখানের অবস্থা স্বাভাবিক হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার, চেলা নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ও পিয়াইন নদীর পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুরমা, পিয়াইন ও চেলা নদীতে পাথর-বালুবাহী বার্জ-কার্গো ও বাল্কহেড নৌকায় লোডিং-আনলোডিং শুরুসহ নদীতে নৌ-চলাচল শুরু হয়েছে।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হেকিম ও নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা জানান, বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। বন্যার পানি কমতে শুরু করায় আগামি ২/১ দিনের মধ্যেই মানুষের জীবন যাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed