সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল মির্জা ফখরুলের ছোট চাচা মির্জা মিজানুর রহমান পিংকুর জানাজা শেষে তার মরদেহ ঠাকুরগাঁও নিয়ে যাওয়া হয়। ওই জানাজায় অংশ নেওয়ার পরপরই তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে সকাল ৮টার দিকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
এদিকে মির্জা ফখরুলের অসুস্থতার খবর পেয়ে গতকাল দিনভর বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা ইউনাইটেড হাসপাতালেন তাকে দেখতে যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ, বিএনপি নেতা কামরুজ্জামান রতন হাসপাতালে যান।
এ ছাড়া মির্জা ফখরুলকে দেখতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী হাসপাতালে যান।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed