Main Menu

নরসিংদীতে গণপিটুনিতে ডাকাত নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে গণপিটুনিতে নূরুল ইসলাম নূরা (২৯) নামের এক ডাকাত দলের সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে জেলার শিবপুর উপজেলার তাতাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নূরুল ইসলাম নূরা সধারচর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাত ৩টার দিকে ৭/৮ জনের একটি ডাকাত দল সাধারচর ইউনিয়নের তাতাকান্দি গ্রামের সোলাইমানের বাড়িতে হানা দেয়। ডাকাত দল বাড়ির প্রধান গেইট ভেঙে ঘরের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।

এ সময় বাড়ির লোকজন টের পেয়ে মসজিদের ইমামকে ফোন করে জানান। মসজিদের ইমাম গ্রামে ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দেয়। খবর পেয়ে গ্রামের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে নূরুল ইসলাম নামের এক ডাকাতকে ধরে ফেলে গ্রামবাসী। পরে উত্তেজিত গ্রামবাসী তাকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ রুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গণপিটুনিতে নিহতের কথা স্বীকার করে শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহত নূরা কুখ্যাত একজন ডাকাত। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে ৯টি মামলা রয়েছে।

Share





Related News

Comments are Closed